ভালোবাসার গল্প

ভালবাসার গল্প (ফেব্রুয়ারী ২০২৪)

Tasnim Sultana Tahira
  • ২৮০
দোল দিয়ে যায় দখিন হাওয়া
স্মৃতির দুয়ার খুলি,
তোমায় দেখার প্রথম স্মৃতি
কেমনে বলো ভুলি?
রথের মেলায় বেড়িয়ে সেদিন
ফিরছি অবশেষে-
একজোড়া চোখ থমকে গেল
আরেক জোড়ায় এসে!
জমলো আলাপ চোখের তারায়
রইলো কিছু বুকে,
কথার কলি ফুলটি হয়ে
নাই বা ফুটুক মুখে।
বুকের কথন জমিয়ে বুকে
ফিরতে হলো ঘরে,
কথার ডালির শাওন ধারা
ঝরলো চিঠির পরে।
সপ্তাহ আধেক পরে যখন
তোমার চিঠি খুলি,
তোমার পরশ বুলিয়ে দিলো
রক্ত-গোলাপ কলি।
সেই যে শুরু হিয়ার সনে
হিয়ার লেনা- দেনা,
এ যেন হায় প্রাণের দামে
প্রাণের বেচা কেনা।
একলা চলার পথের হলো
সেই যে অবসান,
মিললো আমার হাসির সনে
তোমার হাসি গান।
তোমার সনে ঘর বাঁধিবো,
তোমার প্রাণে প্রাণ;
স্বপন দেখে হাজার নিশির
হলো অবসান।
শতেক জনম পেরিয়ে এলো
আজকে ফাগুন রাতি,
সুর-গানে আর ছন্দে মধুর
মোদের মিলন তিথি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ মাইদুল সরকার দারুন হয়েছে কাব্যটা।
ফয়জুল মহী বাহ অসাধারন ,খুব গুছিয়ে লিখেছেন।
ভালো লাগেনি ৭ ফেব্রুয়ারী, ২০২৪
আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ
ভালো লাগেনি ৭ ফেব্রুয়ারী, ২০২৪
শ্রাবনী রাজু চমৎকার কবিতা।
ভালো লাগেনি ১ ফেব্রুয়ারী, ২০২৪
অসংখ্য ধন্যবাদ আপনাকে
ভালো লাগেনি ৭ ফেব্রুয়ারী, ২০২৪
পার্বতী সাহা সুন্দর প্রকাশ
ভালো লাগেনি ১ ফেব্রুয়ারী, ২০২৪
ধন্যবাদ আপনাকে????????
ভালো লাগেনি ৭ ফেব্রুয়ারী, ২০২৪
মাহাবুব হাসান ছন্দে ছন্দে সুন্দর একটা ভালবাসার গল্প বললেন! ভালো লাগল। শুভকামনা রইল।
ভালো লাগেনি ১ ফেব্রুয়ারী, ২০২৪
অসংখ্য ধন্যবাদ ও নিরন্তর শুভকামনা রইলো
ভালো লাগেনি ৭ ফেব্রুয়ারী, ২০২৪

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

ফেব্রুয়ারি সংখ্যার বিষয় নির্ধারন করা হয়েছে"ভালোবাসার গল্প"। আমার লেখা কবিতাটিতে কোনো এক প্রেমিক যুগলের প্রথম দেখা,প্রনয় তারপর পরিনয় সর্বোপরি তাদের পথচলার গল্প ফুটিয়ে তোলা হয়েছে। কবিতাটি নির্ধারিত বিষয়ের সাথে এভাবে সম্পর্কিত।

১২ মার্চ - ২০২৩ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬